মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года হঠাৎ এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল নারীসহ দুজনের নওগাঁর নিয়ামতপুরে শিশুসহ চার জনকে গলা কেটে হত্যা সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা মান্দায় ১৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১ ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া: বিয়ে করলেন দুই রাবি শিক্ষার্থী রাজশাহীতে লোডশেডিংয়ে দুর্ভোগ চরমে শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

বিনোদন ডেস্ক:
  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
Share Now

দীর্ঘ প্রায় ৭ মাসের যাত্রা শেষে প্রচারের শেষপ্রান্তে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’। দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া পারিবারিক গল্পকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটির পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। বলা হয়ে থাকে দেশের টেলিভিশন পর্দায় পরিবারভিত্তিক গল্পের হারানো সুদিন ফিরিয়ে এনেছিল ‘এটা আমাদেরই গল্প’।

এবার অনুষ্ঠানিকভাবে জনপ্রিয় এই ধারাবাহিকের প্রচার শেষ হচ্ছে।

গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে ৯টায় চ্যানেল আইয়ে প্রচারিত হয়েছে নাটকটি। পরে এটি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয়।

নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠুসহ আরও অনেকে।

শনিবার (১৮ এপ্রিল) বিকালে এক সংবাদ সম্মেলনে নাটকের নির্মাতা রাজ জানান, শেষ হতে চলেছে ‘এটা আমাদেরই গল্প’! সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাটকের অভিনয়শিল্পী ও কলাকৌশলীরা।

অভিনেত্রী কেয়া পায়েল বলেন, ‘সবসময় চাইতাম এমন কাজ করতে, যা আমাকে দীর্ঘদিন দর্শকের মনে বাঁচিয়ে রাখবে। এটা আমাদেরই গল্প করার পর মনে হয়েছে, কাল থেকেই যদি অভিনয় ছেড়ে দিই, তবুও কোনো আফসোস থাকবে না।’

অভিনেত্রী দীপা খন্দকার বলেন, ‘আমাদের ৭ মাসের জার্নি শেষ হচ্ছে। সাতটি লট করেছি, এটাই শেষ। শুরুতেও বলেছিলাম, মানুষ পারিবারিক গল্প দেখতে চায়। এখন সেটি কতটা গ্রহণ করেছে, সেটা দর্শকরাই বলতে পারবেন।’

অভিনেতা খায়রুল বাসার বলেন, ‘এই নাটকটি আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। ৭ মাস আমরা সবাই এক পরিবারের মতো ছিলাম। দর্শক হিসেবে নাটকটি দেখেও আমি অনেক সময় আবেগপ্রবণ হয়েছি। আমার চরিত্র সামির নামেই অনেক দর্শক আমাকে চেনেন। আমি চাই, মানুষ আমাকে এই নামেই মনে রাখুক।’

অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘আমাদের খারাপ লাগছে যে এটা আমাদেরই গল্প একদম শেষ পর্যায়ে। খুব শিগগির এই নাটক টেকনিক্যালি শুটিং অফ হয়ে যাবে। জানি না, এই সেট আর এই গল্প ফিরবে কি না! কিন্তু আপনাদের সবাইকে মিস করব এবং এই গল্পের দর্শকদের মিস করব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category