মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং প্লাসিড এনকে করপোরেশনের মধ্যে চুক্তি সই

Reporter Name
  • শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
Share Now

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা এখন থেকে প্লাসিড এনকে করপোরেশনের মাধ্যমে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের যেকোনো শাখায় রেমিট্যান্স পাঠাতে পারবেন সহজেই। সম্প্রতি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এবং প্লাসিড এনকে করপোরেশনের মধ্যে এ বিষয়ক চুক্তি সই হয়েছে।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন

রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এবং প্লাসিড এনকে করপোরেশনের পক্ষে প্রতিষ্ঠানটির ইভিপি ও সিএফও মোহাম্মদ এইচ রশিদ চুক্তিতে সই করেন।

এসময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও ড. মো. রফিকুল ইসলাম এবং প্লাসিড এনকে করপোরেশনের বাংলাদেশ কান্ট্রি হেড ফারুক হেলালীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category