মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের পিঠা উৎসব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের পিঠা উৎসব
Share Now

শীতকে বিদায় জানিয়ে এসেছে ফাগুন। মিষ্টি রোদে চাঁপাইনবাবগঞ্জ গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী পিঠা উৎসব। সোমবার ভোরে খেজুরের রস আর নারকেলের ঘ্রাণে মুখর চারপাশ। গ্রামীণ ঐতিহ্য আর বাঙালির শেকড়কে ধারণ করে আজও টিকে আছে এই পিঠা সংস্কৃতি।
চাল গুঁড়ো, নারকেল কোরানো আর খেজুরের গুড় দিয়ে তৈরি হয় ভাপা পিঠা, পাটিসাপটা, দুধপুলি, চিতইসহ নানা রকম পিঠা। প্রতিটি পিঠার স্বাদ আর প্রস্তুত প্রণালিতে রয়েছে ভিন্নতা। স্কুলের শিক্ষার্থীরা নিজ হাতে বানানো রংবেরঙের অর্ধশত বাহারি পিঠা নিয়ে স্টল সাজিয়ে বসে তাদেরই স্কুল মাঠে। আর এ পিঠা উৎসবে যোগ দেয় স্কুলের হাজারো শিক্ষার্থী.শিক্ষক ও অভিভাবকরা।
পুরনো ঐতিহ্য ধরে রাখতে ও নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন বলছেন শিক্ষার্থীরা।

ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে পিঠা উৎসব আজ শুধু খাবারের আয়োজন নয়, বরং বাঙালির সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য নিদর্শন। ঐতিহ্যকে বাঁচিয়ে রাখলেই বাঁচবে আমাদের সংস্কৃতি বলছেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category