বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে ৩৩ বছর ধরে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন আগুনে পুড়ে ছাই টিসিবির পণ্য, পোড়া দৃশ্য দেখে খালি হাতে ফিরল সাধারণ মানুষ নওগাঁ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২০ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য সহ গ্রেফতার ১ মান্দায় ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে গণশুনানি, আংশিক খাজনার প্রস্তাব ইউএনওর সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি বিশ্ববাজারে তেলের দাম ১২২ ডলার, চার বছরের রেকর্ড তামিমকে নির্বাচিত সভাপতি দেখতে চান সাকিব অবরোধ বজায় রাখার ঘোষণা ট্রাম্পের, ‘বাস্তব পদক্ষেপের’ হুঁশিয়ারি তেহরানের রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক রেলের ভাড়া কি বাড়ছে?

সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

সিটিজেন ডেস্ক:
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
Share Now

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আশরাফ হাকিমি উরুর চোটে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফিরতি লেগ থেকে।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার প্রথম লেগে ৫-৪ ব্যবধানে জয়ের ম্যাচে ডান উরুতে আঘাত পান হাকিমি। পরবর্তী মেডিকেল পরীক্ষায় তার চোট গুরুতর বলে নিশ্চিত করা হয়।

চিকিৎসকদের ধারণা, তিনি আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। এর ফলে আগামী বুধবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারবেন না মরক্কোর এই রাইট-ব্যাক।তবে পিএসজি ফাইনালে উঠতে পারলে ৩০ মের শিরোপা নির্ধারণী ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত প্রথম লেগে পুরো ৯০ মিনিট খেলেছিলেন হাকিমি। ম্যাচ চলাকালীন একপর্যায়ে ডান উরুতে ব্যথা অনুভব করে তিনি মাটিতে পড়ে যান। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা তৈরি হয়।

পিএসজি জানায়, বিস্তারিত পরীক্ষার পর চিকিৎসা দল নিশ্চিত হয়েছে, হাকিমির ফিরতে সময় লাগবে কয়েক সপ্তাহ। ফলে জার্মানিতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার অনুপস্থিতি দলটির রক্ষণভাগে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মরক্কোর জাতীয় দলের নিয়মিত এই ফুটবলার আন্তর্জাতিক পর্যায়ে ৯০টির বেশি ম্যাচ খেলেছেন এবং ২০২২ বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল গুরুত্বপূর্ণ। ক্লাব ও জাতীয় দল— দুই জায়গাতেই তিনি অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে পরিচিত।

এর আগে চলতি মৌসুমেই গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন হাকিমি। তবে আফ্রিকান কাপ অফ নেশনস ও ক্লাব ফুটবলে ফিরে এসে তিনি আবারও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছিলেন।

হাকিমির ছিটকে পড়া পিএসজির জন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে, যেখানে ফাইনালের টিকিট নিশ্চিত করতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ফরাসি ক্লাবটিকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category