শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года রাবিতে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি রাজশাহী চেম্বার নির্বাচন আজ, ভোটের লড়াইয়ে ৪৬ প্রার্থী সংরক্ষিত নারী আসনে এনসিপি থেকে মনোনয়ন পাচ্ছেন ডা. মাহমুদা মিতু ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার : প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী সাংবাদিকদের অবসর ভাতা চালুর উদ্যোগ গ্রহণ করেছে সরকার : তথ্যমন্ত্রী কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন নাকচ করেছেন রুমিন ফারহানা আড়াই মাস ধরে অধ্যক্ষহীন রাজশাহী নার্সিং কলেজ মান্দায় রাধা গোবিন্দ মন্দিরে নাম সংকীর্তন অনুষ্ঠিত

হিন্দুসহ ৩৩ জন বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
হিন্দুসহ ৩৩ জন বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগদা
Share Now

চাঁপাইনবাবগঞ্জের পৃথক দুই উপজেলা থেকে একজন হিন্দুসহ মোট ৩৩ জন বিএনপির নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নে ২৫ জন এবং শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে একজন হিন্দুসহ ৮ জন বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সামাদ কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভা এবং শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থীদের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

পৃথক দুই অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল এবং চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. কেরামত আলী নতুন যোগদানকারীদের ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সদস্য শ্রী চমৎকার বলেন, জামায়াতে ইসলামী আমাকে ভালো লেগেছে। দলটির আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। সে কারণেই আমি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি।

সদর উপজেলায় যোগদানকারীরা বলেন, আমরা এতদিন বিএনপিতে থেকে প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। নাচতে নাচতে প্রোগ্রামে গিয়েছি, পায়ের স্যান্ডেল ছিঁড়ে গেছে, কিন্তু স্যান্ডেলের দাম পর্যন্ত পাইনি। কোনো মর্যাদাও দেওয়া হয়নি। তাই আমরা জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

সদর উপজেলার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আজ সুন্দরপুর ইউনিয়নের যেসব নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন, তারা আজ থেকে আমাদের হয়ে গেলেন। আপনারা যেমন আমাদের হলেন, আমরাও আপনাদের হলাম। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের জানাবেন, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

অন্য একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. কেরামত আলী বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সকল মানুষের জন্য ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন।
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, যোগদানকারীরা কেউ বিএনপি কিংবা আমাদের কোনো অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত নয়। তারা বিএনপির কেউ নন।

এদিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলতাফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে বারবার ফোন দেওয়া সত্ত্বেও তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category