বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে ৩৩ বছর ধরে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন আগুনে পুড়ে ছাই টিসিবির পণ্য, পোড়া দৃশ্য দেখে খালি হাতে ফিরল সাধারণ মানুষ নওগাঁ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২০ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য সহ গ্রেফতার ১ মান্দায় ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে গণশুনানি, আংশিক খাজনার প্রস্তাব ইউএনওর সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি বিশ্ববাজারে তেলের দাম ১২২ ডলার, চার বছরের রেকর্ড তামিমকে নির্বাচিত সভাপতি দেখতে চান সাকিব অবরোধ বজায় রাখার ঘোষণা ট্রাম্পের, ‘বাস্তব পদক্ষেপের’ হুঁশিয়ারি তেহরানের রাবি শিক্ষার্থীদের কাস্টমাইজড এটিএম কার্ড দিচ্ছে ইসলামী ব্যাংক রেলের ভাড়া কি বাড়ছে?

মান্দায় ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে গণশুনানি, আংশিক খাজনার প্রস্তাব ইউএনওর

নওগাঁ জেলা প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
Share Now

নওগাঁর মান্দা উপজেলায় ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে এক বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার কাশব-বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

কাশব-বিষ্ণুপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোছা. মাসুদা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

গণশুনানিতে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা সেবাগ্রহীতারা তাদের জমি সংক্রান্ত সমস্যাগুলো সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। এ সময় মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান সংশোধন (DLRMS), খাস জমি বন্দোবস্ত এবং ভিপি কেসের লিজ নবায়ন সংক্রান্ত আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক পরামর্শ প্রদান করা হয়।

সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে নামজারি সংক্রান্ত কাজে দৌড়ঝাঁপ করতে হলেও এ ধরনের গণশুনানিতে সরাসরি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত দিকনির্দেশনা পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমাচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা সহকারী ভূমি কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ তিনি বলেন, উপজেলায় প্রতি মাসে এক হাজারের বেশি নামজারি আবেদন জমা পড়ে। তবে সঠিক কাগজপত্রের অভাব এবং সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে অনেক আবেদন বাতিল হয়। এছাড়া জটিল দলিল যাচাইয়ের ক্ষেত্রেও সময়ের প্রয়োজন হয়। তিনি বলেন, নিয়মের বাইরে গিয়ে কাজ করার সুযোগ না থাকলেও আমরা অফিসের রেকর্ড যাচাই করে দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করছি, যাতে মানুষের ভোগান্তি কমে।

সভাপতির বক্তব্যে ইউএনও আখতার জাহান সাথী বলেন, একটি বড় খতিয়ানে একাধিক অংশীদার থাকলে সবার খাজনা একসঙ্গে পরিশোধ ছাড়া আংশিক খাজনা নেওয়ার সুযোগ না থাকায় জমি রেজিস্ট্রিতে ভোগান্তি তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে ‘আংশিক খাজনা’ চালুর প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বক্তব্য দেন মান্দা উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. জিল্লুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আযম এবং বিএনপির সাবেক ছাত্রদল নেতা নূর এনায়েত মো. হারুন রশিদ হারুন। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন গ্রামের সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category