নওগাঁর মান্দায় জামায়াতে ইসলামীর উদ্যোগেবিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০০৬ সালের (২৮ অক্টোবর) আওয়ামী সন্ত্রাসী কর্তৃক লগি-বৈঠা দিয়ে নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
​বাংলাদেশ জামায়াতে ইসলামী, মান্দা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

আজ ২৮ অক্টোবর বুধবার বিকেলে প্রসাদপুর কোর্ট মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি মান্দার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তার মোড়ে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

​সমাবেশ থেকে ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হত্যাকাণ্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice