নিম্নচাপ স্থলভাগে ওঠে এলেও উপকূলে ঝড়ের আশঙ্কা কাটেনি। তাই সব সমুদ্রবন্দরে তিন নম্বর ও নদীবন্দরে এক নম্বর সংকেত বহাল রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, স্থল নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে এবং আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে।
এক্ষেত্রে সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হযেছে। আর মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ফরিদপুর এবং মাদারীপুর অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়োহাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নৌবন্দরকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
