বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরবাবিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মরণে ‘মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে এই টুর্নামেন্টি আয়োজন করা হয় । এসময় সংগঠনটির সভাপতি এস এম শামিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাকির হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, অধ্যাপক ড. মোহাম্মদ জালাল উদ্দিন, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক এবং অধ্যাপক ড. জাকির হোসাইন।
উদ্ভোদনী অনুষ্ঠানে সভাপতি এস এম শামিম বলেন,
” ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং জমিয়তের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী (র.)-এর অবিস্মরণীয় অবদানকে শিক্ষার্থীদের মাঝে জাগিয়ে রাখতেই আমাদের এ আয়োজন। আমরা বিশ্বাস করি, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, মুক্ত জ্ঞানচর্চা ও সুস্থ বিনোদনের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে আজকের এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হবে, এই প্রত্যাশা রেখে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা ঘোষণা করছি।
