রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অনুমোদনহীনভাবে অবৈধ হোটেল ব্যবসা পরিচালনা এবং এসব প্রতিষ্ঠানে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও কার্যকর অভিযান না থাকায় সংশ্লিষ্টদের মধ্যে বেপরোয়া প্রবণতা তৈরি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
নগরীর জিরো পয়েন্ট এলাকার ১২ মাস সূর্যমুখী ফুলের মত ফুটে থাকে অবৈধ সূর্যমুখী নামের রঙিন দুনিয়ার দেহ ব্যবসা। একটি হোটেলকে ঘিরেও রয়েছে নানা অভিযোগ।
স্থানীয় ও পথচারীদের দাবি, এই অবৈধ হোটেলটি দীর্ঘ সময় ধরে তাদের এই ব্যবসার কার্যক্রম চালিয়ে আসছে। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটিতে অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মাদক সংশ্লিষ্টতারও সুযোগ রয়েছে।
অন্যদিকে সাহেববাজার স্বর্ণকারপট্টি এলাকায় সেবা গ্রহীতাদের রঙিন দুনিয়ায় স্বাগত জানাতে রয়েছে ‘হোটেল ওয়েলকাম’। আর এই প্রতিষ্ঠান ঘিরে উঠেছে আরও গুরুতর অভিযোগ। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, হোটেলটির আশপাশে একটি চক্র অবস্থান করে এবং হোটেল থেকে বের হওয়া ব্যক্তিদের অনুসরণ করে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এ কাজে হোটেলের কিছু কর্মচারীর কাছ থেকে তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে।
অভিযোগকারীদের ভাষ্য, কোনো ‘অর্থবান ব্যক্তি’ হোটেল থেকে বের হওয়ার পর তাকে লক্ষ্য করে ওই চক্রের সদস্যরা পিছু নেয় এবং বিভিন্ন প্রশ্ন ও ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ছিনিয়ে নেয়। সামাজিক সম্মানহানির আশঙ্কায় ভুক্তভোগীদের অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করেন না বলেও দাবি করা হচ্ছে।
তাদের অভিযোগ, এই এলাকার আরও কিছু এ ধরণের হোটেল গড়ে উঠেছে। আর এই কারণে শিক্ষা নগরীর সুনাম নষ্টের পথে। সেইসাথে নষ্ট হচ্ছে সুনামধন্য এই নগরীর যুবসমাজের একাংশ।
মাদক সংশ্লিষ্টতা এবং কথিত অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে প্রশাসনের নজরদারি ও নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।
তবে নগরীর ভুবনমোহন,লক্ষীপুর সহ আরও এমন বেশ কয়েকটি রঙিন দুনিয়ার নাম ও তথ্য থাকছে দ্বিতীয় পর্বে।
