চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু

প্রতিবেদক: চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে মরানদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত পাঁচজনই মেয়ে। তাদের মধ্যে দুই পরিবারের চারজন আপন দুই বোন।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে জুমার নামাজের সময় চরচাকলা গ্রামের মরা পাগলা নদীতে গোসল করতে নামে পাঁচ শিশু। একপর্যায়ে একজন শিশু পানিতে ডুবে যেতে থাকলে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায় অন্যরা। কিন্তু সাঁতার না জানায় তাকে উদ্ধারে গিয়ে একে একে পাঁচ শিশুই পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা নদীতে নেমে পাঁচ শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো চরচাকলা গ্রামের মাসুদের মেয়ে সুমাইয়া ও তার বোন আরিবা, শরিফুলের মেয়ে শরিফা এবং নিজামুদ্দিনের মেয়ে সুমাইয়া ও তার বোন সুরাইয়া।

একসঙ্গে নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ। পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয়রা জানান, এ ধরনের দুর্ঘটনা এ এলাকায় এই প্রথম। পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা সেখানে পৌঁছানোর পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পাঁচ শিশুর একসঙ্গে নদীতে ডুবে মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে চরচাকলা গ্রাম।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice