ছাত্রশিবির আয়োজিত জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় শিরোপা জিতল রুয়েট ডিবেটিং ক্লাব

প্রতিবেদক: রুয়েট প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক বিভাগের উদ্যোগে আয়োজিত ‘৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ডিবেটিং ক্লাব। রোববার (২ আগস্ট) ঢাকার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত ফাইনাল পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং শহিদদের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে গত ১০ থেকে ২৪ জুলাই এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পর্বে সফলতা অর্জনের পর জাতীয় পর্যায়ে অংশ নিয়ে রুয়েট ডিবেটিং ক্লাবের ‘ভ্যান গগ’ দল শিরোপা নিশ্চিত করে।

বাংলা এশিয়ান পার্লামেন্টারি (এপি) পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রতিটি দলে তিনজন সদস্য অংশগ্রহণ করেন। দেশের ১৬টি অঞ্চলে নকআউট ভিত্তিক আঞ্চলিক পর্ব শেষে প্রতিটি অঞ্চল থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ মোট ৩২টি দল জাতীয় পর্যায়ে অংশ নেয়। চারটি ট্যাব রাউন্ড শেষে সেরা আটটি দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, স্নাতক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতর্ক ক্লাবের পাশাপাশি জেলা ও শহরভিত্তিক স্বতন্ত্র ক্লাবও অংশ নেয়। প্রতিযোগীদের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী এবং একই ক্লাবের সদস্য হওয়া বাধ্যতামূলক ছিল।

রুয়েট ডিবেটিং ক্লাবের ‘RUETdc Van Gogh’ দলের সদস্য ছিলেন পুরকৌশল বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবিদ মাহমুদ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সাওতুল উমাম এবং ইটিই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মিহসান বিন মাকসুদ। ধারাবাহিকভাবে প্রতিটি রাউন্ডে সফল পারফরম্যান্সের মাধ্যমে দলটি জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

প্রতিযোগীদের মতে, এ ধরনের জাতীয় বিতর্ক প্রতিযোগিতা তরুণদের যুক্তিবাদী চিন্তা, নেতৃত্ব, দলগত সমন্বয় ও সমসাময়িক বিষয়ে গভীর অনুধাবন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বিতার্কিকদের মধ্যে বুদ্ধিবৃত্তিক বন্ধন আরও সুদৃঢ় হবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice