রাজশাহীতে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছে চন্দ্রিমা থানা যুবদল।
রোববার সকাল ১১টায় নগরীর গোল্ডেন টার্চ স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
সাবেক ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদের উপস্থিতিতে এবং শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
উপস্থিত বক্তারা বলেন ,পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের পরিচর্যাও নিশ্চিত করতে হবে
কর্মসূচির শেষে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় এবং সবাইকে নিজ নিজ এলাকায় বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।
