রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ বাড়াতে রাসিক–রুয়েটের যৌথ উদ্যোগের আলোচনা

প্রতিবেদক: রুয়েট প্রতিনিধি:

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। এ সময় দুই প্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা, নগর উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সম্ভাব্য বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজশাহী নগর ভবনে প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে রাজশাহী নগরীর টেকসই উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট সিটি নির্মাণ এবং রাসিক ও রুয়েটের যৌথ কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনায় নগর উন্নয়নে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি গবেষণা, পরিবেশবান্ধব উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়নে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে উভয় পক্ষ একমত হন।

সাক্ষাৎ শেষে উপাচার্য ড. এস. এম. আব্দুর রাজ্জাক জানান, রুয়েট শিক্ষার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির বিষয়টি আলোচনায় এসেছে। এছাড়া রাসিকের রুফটপ সোলার বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সম্ভাব্য সমীক্ষা কার্যক্রমে রুয়েট শিক্ষার্থীদের সম্পৃক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশাসকের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করা হয়।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের মতে, রাসিক ও রুয়েটের এ ধরনের সমন্বয় নগর উন্নয়ন, গবেষণা এবং প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জানের নতুন সুযোগ সৃষ্টি করবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice