প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো চ্যাম্পিয়ন রাবি

প্রতিবেদক: রাবি প্রতিনিধি:

প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রবিবার (২৮ জুন) বিকেলে রাবি জিমনেসিয়ামে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়নদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বাগতিক রাবির ছাত্ররা ৪টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ ও ছাত্রীরা ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ অর্জন করে। প্রথম রানার আপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ২টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ এবং ছাত্রীরা ১টি স্বর্ণ ও ২টি রৌপ্য অর্জন করে। দ্বিতীয় রানার আপে ছাত্রদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা ১টি স্বর্ণ অর্জন করে।

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ উপস্থিত ছিলেন। এছাড়াও আন্তঃবিশ্ববিদ্যালয় গেমস সাব-কমিটির সভাপতি কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আরিফুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২, রাবি শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোসা. রোকসানা বেগমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিযোগিতায় ৭টি বিশ্ববিদ্যালয়ের ৭১ জন প্রতিযোগী অংশ নেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice