নওগাঁর মান্দায় ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়নে ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে কলেজ মোড় থেকে সামান হাজির বাড়ি পর্যন্ত ১ কিঃ মিঃ পাকা রাস্তার কাজের উদ্বোধন করেন, ৪৯ নওগাঁ মান্দা আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, মকলেসুর রহমান মকে, মান্দা উপজেলা যুবদলের সভাপতি, মান্দা উপজেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি লায়লা বারী টিপু, আব্দুল জলিল, মান্দা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, ওবাইদুল হক, ৭ নম্বর প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন, সাবেক সভাপতি রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস জামিল হোসেন সহ ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জুয়েল রানা, জাহাঙ্গীর আলম ও তালহা জুবায়ের উপস্থিত ছিলেন।
