গ্রামীণফোনের মুনাফার ৫% লভ্যাংশ দাবিতে রাজশাহীতে মানববন্ধন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে গ্রামীণফোনের মুনাফার ৫ শতাংশ লভ্যাংশ অবিলম্বে পরিশোধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সাবেক কর্মকর্তা-কর্মচারীরা।


বৃহস্পতিবার বেলা ১২ টায় নগরীর আলু পট্টির মোড়ে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে গ্রামীণফোন ৫% বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের মধ্যে ছিল— নৈঃশব্দ্যে প্রতিবাদ, গ্রামীণফোন মুনাফার ৫% লভ্যাংশ অবিলম্বে প্রদান করো এক দফা এক দাবি, ৫% করে দিবি এবং ১৬ বছরের কোর্ট খেলা বন্ধ কর, আলোচনায় বস।
বক্তারা অভিযোগ করেন : দীর্ঘ ১৬ বছর ধরে আদালতে মামলা চলমান থাকায় গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা বলেন: একজন কর্মকর্তা গড়ে প্রায় ৩৩ হাজার ১৪৭ কোটি টাকায় দাঁড়িয়েছে। দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে বকেয়া লভ্যাংশ পরিশোধের দাবি জানান তারা।

এই সময় মানববন্ধনে উপস্তিত ছিলেন: গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা সারিয়ার মতিন, সারিয়ার কবির রাসেল, মসিউর রহমান, ইউসুফ আলী এবং আবু সুফিয়ান।

বক্তারা বলেন, দীর্ঘসূত্রিতা বন্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice