নওগাঁর মান্দায় চার্জার ভ্যানকে সাইড দিতে গিয়ে গাছে পিকআপের ধাক্কা, আহত ৫

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর মান্দায় একটি পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছে।

আজ বুধবার (২৭ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ফেরিঘাট-মিঠাপুর সড়কের তুড়ুকবাড়ীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, উপজেলার দেলুয়াবাড়ীর বাসিন্দা মো. কামাল (৫০) ও স্ত্রী মোছা. আঙ্গুরী (৪৯), মোছা. জুলেখা (২৫) এবং মটগাড়ি গ্রামের গাড়িচালক মো. লিটন (৩৮)। আহত অপর এক যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের সবাইকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ বিকেল ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মান্দাগামী একটি পিকআপ রানীনগর হয়ে গন্তব্যে ফিরছিল। পথিমধ্যে ফেরিঘাট-মিঠাপুর সড়কের তুড়ুকবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত চার্জার ভ্যান আচমকা সামনে পড়ে যায়। এ সময় ভ্যানটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি রাস্তার পাশে থাকা একটি বড় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা চালকসহ ৫ জন গুরুতর আহত হন।

​দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। এরপর তাদের চিকিৎসার জন্য দ্রুত মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

​দুর্ঘটনার শিকার পিকআপের চালক মো. লিটন হাসপাতালের বেডে চিকিৎসাধীন অবস্থায় জানান, আমি ঢাকা থেকে রানীনগর হয়ে মান্দার উদ্দেশ্যে আসছিলাম। তুড়ুকবাড়ীয়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি চার্জার ভ্যান সামনে চলে আসে। ওই ভ্যানটিকে বাঁচাতে গিয়েই গাড়িটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।

​মান্দা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো.আমির আলী জানান,দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice