শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
দলমত নির্বিশেষে সবাইকে সরকারি সুবিধা নিশ্চিতের নির্দেশ এমপি মিলনের মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ রাজশাহীতে পরিবেশ রক্ষায় মানববন্ধন, গাছ কাটা-পুকুর ভরাট বন্ধের দাবি মাত্র চার ঘণ্টার নোটিশে উচ্ছেদ অন্যায়: ভূমিহীনদের খাসজমি দেওয়ার আশ্বাস ভূমিমন্ত্রীর রাকসু জিএস সালাউদ্দিন আম্মারকে সতর্ক করলেন ছাত্রদল সভাপতি রাজশাহীতে তীব্র তাপপ্রবাহে জনজীবন স্থবির অনুষ্ঠান শেষে উদ্বৃত্ত টাকা ফেরত দিয়ে দৃষ্টান্ত স্থাপন রাবির হল সংসদের রাবিতে সামাজিক বিজ্ঞান ডীনস অ্যাওয়ার্ড পেলেন ১০ শিক্ষার্থী ও ৩ শিক্ষক রাজশাহীতে র‍্যাবের অভিযানে ৩৬.৭ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভুল প্রশ্নে পরীক্ষা, শিবগঞ্জে ৩ শিক্ষককে অব্যাহতি

রাশেদ প্রধানের কুশপুত্তলিকায় জুতা মারলেন ছাত্রদল

Reporter Name
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
রাশেদ প্রধান কটুক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Share Now

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে জাগপা নেতা রাশেদ প্রধান কটুক্তির প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর গণকপাড়া এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ। তিনি তার বক্তব্যে বলেন, আমরা স্পষ্টভাবে জামায়াত, এনসিপি ও ১১ দলকে বলতে চাই এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে আবারও জুলাইয়ের মতো আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় তিনি আরও বলেন, রাশেদ খান রাজনৈতিক শালীনতা ভঙ্গ করে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। তার এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রাহান। তিনি বলেন, রাশেদ প্রধান দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সমাবেশ চলাকালে রাশেদ খানের একটি প্রতিকৃতি তৈরি করে সেখানে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category