রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ বাড়তে পারে রাতের তাপমাত্রা কবিতা: রহমত থেকে নির্বাসন ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা গণভোট বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষােভ বহু গ্রন্থ প্রণেতা বিশিষ্ট ইসলামী স্কলার মুহসিন আলীর ইন্তেকাল জনসংখ্যা অভিশাপ নয়, শিক্ষাব্যবস্থা পরিবর্তনে তাদের জনশক্তিতে রূপান্তর করতে হবে: শিক্ষামন্ত্রী মিলন সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে: রাজশাহীতে প্রতিমন্ত্রী শরীফুল আলম অন্য দেশের সাথে সম্পর্ক করা নিয়ে ভাবছে আমিরাত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে ১১ দলের বিক্ষোভ মিছিল
Share Now

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহব্বানের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষাভ মিছিল অনুষ্ঠিত গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করছেন বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর ।

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহব্বান ও জ্বালানি সংকট উত্তরণে কার্যকরী ভূমিকা গ্রহণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে বিক্ষােভ মিছিল করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য । শনিবার বিকেল ৫ টায় নগরীর আলুপট্রি মোড় থেকে বিক্ষোভ শুরু হয়ে নগরীর গণকপাড়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাড আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহনগরীর নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর।

তিনি বলেন, গণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। জনগণের সাথে প্রতারণা করে কখনো কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেনি। আপনারা যদি জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখান, জনগণ আপনাদের লালকার্ড দেখাবে।

সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, এনসিপির রাজশাহী মহানগরের আহব্বায়ক, মোবাশ্বের আলী, রাজশাহী মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক কর্মপরিষদ সদস্য জসিম উদ্দিন সরকার, বাণিজ্য ও কল্যান সম্পাদক অধ্যাপক একে এম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, তারবিয়াত সম্পাদক, হাফেজ নুরুজ্জামান, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category