রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের পরীক্ষা উপকরণ বিতরণ

রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ে এসএসসি ব্যাচ ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য দোয়া ও পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে আয়োজিত এই কর্মসূচিতে অনুষ্ঠানটির আয়োজক রাজশাহী কলেজ ছাত্রদল নেতা নূর মোহাম্মদ ইমন শেখ বলেন, মেধাবী শিক্ষার্থীরাই আগামীর সাম্যভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রধান শক্তি।

তিনি আরও বলেন, তারেক রহমান-এর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে নতুন প্রজন্মের ভূমিকা হবে অনন্য। তাই শিক্ষার্থীদের সঠিক পথে এগিয়ে যেতে উৎসাহিত করার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানো সময়ের দাবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ছাত্রদল নেতা সিফাত আহাম্মেদ সুমন, ইব্রাহিম বারি বাদল, নিউ গভ: ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সাজিদুর রহমান, রবিউল ইসলাম এবং কামরুজ্জামান কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল সাফি।

রাজশাহী কলেজ ছাত্রদল নেতা নূর মোহাম্মদ ইমন শেখের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি তাদের মাঝে প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ পরীক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং ভবিষ্যতে দেশ গঠনে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice