গাড়িতে অবৈধ তেল মজুদ: রহনপুরে চালককে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে একটি স্টারিং গাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে এক চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল ২০২৬) রহনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।

অভিযোগ সূত্রে জানা যায়, রহনপুরের মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ একটি স্টারিং গাড়িতে জারকিন ও বোতলে প্রায় ১০ লিটার তেল অবৈধভাবে মজুদ অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে জানানো হলে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ব্যবস্থা নেন।

সরকারি আদেশ অমান্য করে তেল মজুদ রাখার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ওই চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা জানান, চালকের আর্থিক অবস্থা বিবেচনায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ঢেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice