শোকাহত জামায়াত আমির

সড়ক-রেলপথে দায়িত্বশীলতার ঘাটতি ভয়াবহ পরিণতি ডেকে আনছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

ঈদ উপলক্ষ্যে কুমিল্লা ও ফেনীর দুর্ঘটনায় শোকপ্রকাশ করে রোববার (২২ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও তিনজনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারগুলোর শোক কখনোই পূরণ হওয়ার নয়।

তিনি বলেন, এসব দুর্ঘটনা আবারও প্রমাণ করে পরিবহন ব্যবস্থা, সড়ক ও রেলপথের নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ঘাটতি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনছে। তাই এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

ফেসবুক পোস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান তিনি। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice