শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

রাবি ক্যাম্পাসে ঈদ উদযাপন করবেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী

রাবি প্রতিনিধি:
  • বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
রাবি ক্যাম্পাসে ঈদ উদযাপন করবেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী
Share Now

চাকুরীর প্রস্তুতি, পরীক্ষাসহ ব্যাক্তিগত নানা কারনে বাড়ি ফিরতে পারেনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। তারা এবার ক্যাম্পাসেই ঈদ উদযাপন করবেন। পরিবার-পরিজন থেকে দূরে থাকা এসব শিক্ষার্থীদের ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিদের যৌথ আয়োজনে থাকছে বিশেষ ঈদ উপহার ও গণভোজের আয়োজন।

চাকরির প্রস্তুতির কারণে ঈদে বাড়ি যাচ্ছেন না ইতিহাস বিভাগের শিক্ষার্থী আকাশ ইসলাম। তিনি জানান, সবাই মিলে নামাজে যাওয়া, খাবার খাওয়া ,ছোটদের সালামি দেওয়া, পরিবারের সঙ্গে গল্পগুজব–এসব ভেবে মন বাড়িতে পড়ে রয়েছে। সামনে চাকরির পরীক্ষা, প্রস্তুতির জন্যই থাকতে হচ্ছে।

রাকসু জিএস সালাউদ্দিন আম্মার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যারা নিজ নিজ বাড়িতে যেতে পারছে না, এমন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ইতোমধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। এসব শিক্ষার্থীর জন্য ঈদ উপহার হিসেবে ছেলেদের পাঞ্জাবি এবং ছাত্রীদের জন্য থ্রি-পিসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, ঈদের দিন সকল শিক্ষার্থীকে নিয়ে একটি গণভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়েছে

রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, শিক্ষার্থীদের পাশে রাকসু সব সময় থাকবে। এবার জিএস বা অন্য কেউ থাকলে কোরবানির ঈদে আমি থাকব। এভাবে ভাগ করে আমরা শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব।’ হলে থাকা শিক্ষার্থীদের তালিকা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের দিন তাদের জন্য বিশেষ কিছু করার পরিকল্পনা রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মোহা. ফরিদুল ইসলাম বলেন, ঈদ উপলক্ষে যে সকল শিক্ষার্থী ক্যাম্পাসে অবস্থান করবে, তাদের বিষয় নিয়ে আজ হল প্রভোস্ট কাউন্সিলে আলোচনা হয়েছে। সকল শিক্ষার্থীর জন্য ঈদের দিন সকালে প্রশাসন ও হলের যৌথ উদ্যোগে বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে।

তিনি আরও বলেন, ঈদের ছুটির কারণে ক্যাম্পাসে শিক্ষার্থীর সংখ্যা কম থাকায় নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কেম্পাসে অবস্থানকৃত সকল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের একটি টিম কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories