২১ বছর বয়সেই প্রযুক্তিতে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন নিশাত

মাত্র ২১ বছর বয়সেই রাজশাহীর সফটওয়্যার ডেভেলপার মুকিতু ইসলাম নিশাত আন্তর্জাতিক প্রযুক্তি মঞ্চে নিজের পরিচয় তৈরি করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত ওয়েব ডেভেলপমেন্ট ফেলোশিপ ২০২৬ প্রতিযোগিতায় দেশের শীর্ষ ৬০ প্রতিযোগীর মধ্যে তিনি ১৩তম স্থান অধিকার করেছেন। ফলাফল প্রকাশিত হয়েছিল ২৭ জানুয়ারি।
নিশাত বর্তমানে North Bengal International University-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের শিক্ষার্থী। অল্প বয়সেই প্রযুক্তি ক্ষেত্রে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। MERN স্ট্যাক, SaaS আর্কিটেকচার, এবং AI-সহায়ক ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার ক্ষেত্রে তার দক্ষতা তাকে সমসাময়িকদের থেকে আলাদা করেছে।
নিশাত ইতোমধ্যে Outreachy FELLOWSHIP অর্জন করেছেন, যার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ওপেন সোর্স প্রজেক্টে অবদান রাখছেন। FELLOWSHIP-এর মাধ্যমে stipend সহ বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবেন এবং তার ওয়েব ডেভেলপমেন্ট দক্ষতা আরও প্রসারিত হবে।
উদ্ভাবনী ডিজিটাল প্রকল্প
নিশাতের তৈরি প্রযুক্তিগত সমাধানগুলো বিভিন্ন ক্ষেত্রে কার্যকর:
•ট্যাক্স ক্যালকুলেটর অ্যাপ: নাগরিক ও কর অফিসারের জন্য নিরাপদ ডেটা সংরক্ষণ এবং রিয়েল-টাইম ব্যবস্থাপনা। এটি কর ফাঁকি কমাতে এবং ব্যবসায়ীদের হিসাব-নিকাশ সহজ করতে সাহায্য করে।
•ফিশ ফার্ম ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম: মাছ চাষিদের পুকুর, ব্যয় হিসাব এবং স্বয়ংক্রিয় লাভ-ক্ষতির রিপোর্ট তৈরি করতে সহায়ক, যা তাদের আয়ের বৃদ্ধিতে কার্যকর।
•নেক্সট-বাজার (NextBazar): আধুনিক অনলাইন ব্যবসার সব চাহিদা পূরণে সক্ষম পূর্ণাঙ্গ ই-কমার্স প্ল্যাটফর্ম।
নিশাত বর্তমানে ২০২৬ সালে Google Summer of Code-এ অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আন্তর্জাতিক ওপেন সোর্স প্রজেক্টে অবদান রাখার মাধ্যমে তিনি নিজের দক্ষতা আরও বৃদ্ধি করতে চান। তিনি বলেন, কঠোর পরিশ্রম এবং প্রযুক্তির প্রতি আগ্রহই তাকে এই পথে এগিয়ে নিয়ে যাচ্ছে।
নিশাতের স্বপ্ন, সকলের আশীর্বাদ ও দোয়ার মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে সফটওয়্যার ডেভেলপার হিসেবে নেতৃত্ব প্রদর্শন করা। তিনি ভবিষ্যতে বাংলাদেশের নাম আন্তর্জাতিক প্রযুক্তি জগতে উজ্জ্বল করতে চান।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice