ধূমপান করা নিয়ে বাগবিতণ্ডা যুবককে কুপিয়ে জখম

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবককে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত যুবক ইমন রেজা (২৫) উপজেলার রাজারামপুর গ্রামের রকিবুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে গোমস্তাপুর ইউনিয়নের বেগমনগর এলাকায় আম বাগানে ধূমপানকে কেন্দ্র করে বাগানের মালিক আব্দুল মান্নানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমনকে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। উন্নত চিকিৎসার জন্য স্থানীয় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice