রাবিতে স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাধনের নেতৃত্বে রাকিবুল-সুচিত্রা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাধনের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে ইসলামি স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের মো.রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে সুচিত্রা রানি।

শনিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা আর্ট গ্যালারিতে উক্ত কমিটি ঘোষিত হয়।

কমিটিতে সহ সভাপতি হিসেবে, মোছা. সুমনা আক্তার ও মো. রাসেল মিয়া, সহ সাধারণ সম্পাদক হিসেবে, হৃত্বিক কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক হিসেবে, জিহাদুল ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে মো. ইউনুস আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে, মো. সিয়াম আহমেদ, তথ্য ও শিক্ষা সম্পাদক হিসেবে মো. মেহেদী হাসান, দপ্তর সম্পাদক হিসেবে সামিয়া ফারুক বৃষ্টিসহ আরো সাধারণ সদস্য হিসেবে অনেকই দায়িত্ব পেয়েছে।

এসময়, বাধনের বিদায়ী সভাপতি আব্দুল্লা আল নাহিদ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

উল্লেখ্য, রাবির বাধন সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৭ সালে এবং প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিনামূল্যে মানুষকে স্বেচ্ছায় রক্ত দান করে রক্ষা দিয়ে যাচ্ছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice