নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী নুরুল্যাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের একতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু।
আজ সোমবার ৩ নভেম্বর সকালে নুরুল্লাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ করিম। সহকারী শিক্ষক কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান মকে।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম।
এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক সাজ্জাদ আহম্মেদ, চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলমসহ মান্দা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অএ বিদ্যালয়ের একতলা নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়। নতুন ভবনটি নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
