পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক যুবকের ১ মাসের কারাদণ্ড

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে সজীব হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার হাড়োগাতি এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে হাড়োগাতি গ্রামের শফিকুল ইসলামের ছেলে সজীব হোসেনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক বিক্রেতা ও মাদকসেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

যুবসমাজ ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice