এসএসসি পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে যে ৩ উপায়ে

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে প্রকাশ শুরু হয়েছে । আবেদনকারীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, খুদে বার্তা (এসএমএস) ও নির্ধারিত ওয়েবসাইট—এই তিন উপায়ে ফল জানতে পারবেন।

গত (৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সময় শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর দিয়েছেন, সেখানে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নিয়মে ফল দেখা যাবে। পাশাপাশি নির্ধারিত ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে পুনঃনিরীক্ষণের ফল সংগ্রহ করা যাবে।

ফলে পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীরা আজ সকাল ১০টার পর ওপরের যেকোনো একটি পদ্ধতিতে ফল জানতে পারবেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice