নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রাসিক প্রশাসকের শুভেচ্ছা ও অভিনন্দন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক অভিনন্দন বার্তায় তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা, দেশপ্রেম এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের মাধ্যমে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও জনগণের কল্যাণে নিষ্ঠা, বিচক্ষণতা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এটাই প্রত্যাশা।

রাসিক প্রশাসক আরও বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, শান্তি ও সমৃদ্ধি আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে মাহফুজুর রহমান রিটন বলেন, মহান আল্লাহ যেন তাঁকে দেশ ও জাতির কল্যাণে দায়িত্ব পালনের শক্তি ও সামর্থ্য দান করেন এবং তাঁর দায়িত্ব পালনের পথকে সহজ ও সমৃদ্ধ করেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice