রাসিক প্রশাসকের সঙ্গে জিআইজেড প্রতিনিধিদের সাক্ষাৎ ও মতবিনিময়

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বনায়ন ও নগর ব্যবস্থাপনা নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেডের প্রতিনিধিরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নগর ভবনে রাসিক প্রশাসকের দপ্তরে এ সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় জিআইজেডের সিনিয়র পোর্টফোলিও ম্যানেজার এবং লিভেবল অ্যান্ড ইনক্লুসিভ সিটিজ ফর অল (LICA) প্রকল্পের প্রধান কাথারিনা মানেকে নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বনায়ন এবং আধুনিক নগর ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নগরীর উন্নয়ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

সাক্ষাৎ ও মতবিনিময় সভায় জিআইজেডের ইমপ্রেশন ম্যানেজার বিপাশা দত্ত, আরবান অ্যান্ড রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যাডভাইজার মো. শামিউল আলিম শাহ এবং ফরেস্ট্রি অ্যান্ড বায়োডাইভারসিটি অ্যাডভাইজার পাঞ্চানন কুমার ধালী উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন উপস্থিত ছিলেন।

রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে একটি আধুনিক, পরিবেশবান্ধব, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে।

তিনি বলেন, নগর উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর অভিজ্ঞতা, কারিগরি সহায়তা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজশাহীর বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে আরও কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice