‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইবি শাখার নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদক: ইবি প্রতিনিধি:

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামি বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬-২০২৭ অর্থ বছরের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফী বিভাগের শিক্ষার্থী মো: রবিউস সানি জোহা এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ মোজাহিদ হোসেন।

‎১৮ আগস্ট (মঙ্গলবার) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোঃ রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‎নব-মনোনীত সভাপতি মোঃ রবিউস সানি জোহা দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রয়াসে লেখক ফোরামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পথে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই। সৃজনশীলতা, মননশীলতা, উদ্ভাবনী চিন্তা ও ইতিবাচক কর্মকাণ্ডের সমন্বয়ে আমাদের শাখাকে একটি প্রাণবন্ত, আলোকিত ও সম্ভাবনাময় সাহিত্যিক ও বুদ্ধিবৃত্তিক পরিসর হিসেবে গড়ে তুলতে আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সকলের অংশগ্রহণ ও সহযোগিতায় আমাদের এই পথচলা আরও সমৃদ্ধ ও সফল হবে এই প্রত্যাশা রাখি।


‎নব-মনোনীত সাধারণ সম্পাদক মো: মোজাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ তরুণ লেখক ফোরাম সবসময় তরুণ লেখকদের নিয়ে কাজ করে। কেননা তরুণ সমাজই দেশের মুল চালিকাশক্তি। সেই জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে বিশ্ববিদ্যালয়ের যারা নতুন শিক্ষার্থী, যারা লিখতে ভালোবাসে, লিখতে আগ্রহী তাদেরকে সৃজনশীল ও মুক্তচিন্তার লেখক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করা । যাতে আমরা সবাই আমাদের লেখনীর মাধ্যমে এই দেশ ও এই সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারি। এ জন্য আমি সংগঠনের সকলের সহযোগিতা কামনা করছি।”

‎প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, জাতীয় ও অনলাইন পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি । বর্তমানে দেশের ২২টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice