ইবিতে ইসলামিক স্টাডিজ কোর্স ঐচ্ছিক করার দাবিতে মৌন মানববন্ধন

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাধ্যতামূলক ‘ইসলামিক স্টাডিজ’ ও ‘বাংলাদেশ স্টাডিজ কোর্সকে ঐচ্ছিক করার দাবিতে মৌন মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ সনাতনী শিক্ষার্থীরা।

রবিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনূর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিগুলো তুলে ধরেন।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে বৈষম্যমূলক শিক্ষা মানি না, মানব না, চাপিয়ে দেওয়া কোর্স মানি না, মানব না, শিক্ষার্থীর অধিকার রক্ষা কর, একপাক্ষিক সিদ্ধান্ত বাতিল চাই, শিক্ষা হোক স্বাধীন, চাপিয়ে দেওয়া আইন হীন, জাগো রে জাগো, ছাত্রসমাজ জাগো” ইত্যাদি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এসময় কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক সনাতনী শিক্ষার্থী অংশ নেন।

এ সময় ব্যানারের মাধ্যমে তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো ১. ইসলাম শিক্ষা ও বাংলাদেশ স্টাডিজ কোর্সকে ঐচ্ছিক করতে হবে। ২. শিক্ষার্থীর নিজস্ব পছন্দ ও একাডেমিক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। ৩. অন্তর্ভুক্তিমূলক ও ভারসাম্যপূর্ণ পাঠ্যক্রম প্রণয়ন করতে হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনূর রহমান বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপি পাওয়ার পর থেকেই বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এটি একটি একাডেমিক বিষয় এবং সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে। তাই আমি এককভাবে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে পারি না। তবে আগামী সিন্ডিকেট সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। সেখানে সবার মতামতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। সিদ্ধান্তটি অবশ্যই শিক্ষার্থীবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice