মান্দায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাজ্ঞী আটক

প্রতিবেদক: নওগাঁ জেলা প্রতিনিধি:

মান্দায় মাদক বিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

অদ্য ইং ০৮/০৬/২৬ তারিখ সোমবার রাত্রি ২২.৩০ ঘটিকার সময় শ্রীমতি শম্পা রানী (২৫),স্বামী আকাশ চৌধুরী মাঝি,সাং হাট ফতেপুর বাজার, থানা মান্দা, জেলা নওগঁ এর বসতবাড়িতে তল্লাশি করে পশ্চিম দুয়ারী দৌচালা টিনের শয়ন ঘরের খাটিয়ার নিচে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজার করা ব্যাগের মধ্যে নীল রংয়ের পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশে মান্দায় মাদক বিরোধী অভিযানে এসআই মোঃ কাজী নজরুল ইসলামের নেতৃত্বে এসআই বিজন কুমার,এসআই অনিমেষ কুন্ডু, এএসআই মোঃ তারিকুল ইসলাম সহ
আমার সঙ্গীয় নারী পুলিশ দ্বারা শ্রীমতি শম্পা রানীকে গ্রেফতার করা হয়। এ সময় আরো দুইজন ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

মান্দা থানা অফিসার্স ইনচার্জ(ওসি)জানান,মান্দায় মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। একজনকে আটক করা হয়েছে এবং আরো দুইজন পালিয়ে গেছে মোট তিনজনের বিরুদ্ধে মাদকবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice