রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ গবেষণা বিশ্ববিদ্যালয় University of Missouri-Columbia (Mizzou)-এ পূর্ণ অর্থায়নে (fully funded) পিএইচডি করার সুযোগ পেয়েছে সালমা সুমাইয়া।
তিনি রুয়েটের ম্যাটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমএসই) ২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সালমা Chemical Engineering-এ Graduate Research Assistant হিসেবে যোগ দেবেন, যা তাঁর গবেষণার পথকে সুদৃঢ় করবে।
রুয়েট থেকে যুক্তরাস্ট্রে সুযোগ পাওয়ান সালমা শুধু ভর্তিই নয়, বরং টিউশন ফি মওকুফসহ মাসিক গবেষণা বৃত্তি (stipend) পাবেন সেখানে।
এটি একটি পূর্ণাঙ্গ অর্থায়ন, যেখানে তাঁর পড়াশোনা ও জীবনযাত্রার খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়। রুয়েট ম্যাটারিয়ালস ক্লাব ও বিভাগীয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, রুয়েটের জন্য এটি একটি উজ্জ্বল অর্জন।
University of Missouri-Columbia যুক্তরাষ্ট্রের ‘American Association of Universities (AAU)’ এর সদস্য, যা শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর একটি বিশেষ তালিকা। বিশ্ববিদ্যালয়টির ইঞ্জিনিয়ারিং স্কুল যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০-এর মধ্যে স্থান পায়। এছাড়া টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের বৈশ্বিক র্যাংকিং এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১২৪তম, যা এর আন্তর্জাতিক মানের প্রমাণ।
সালমা সুমাইয়ার এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং রুয়েটের শিক্ষার্থীদের জন্য এটি এক শক্তিশালী অনুপ্রেরণা। মেধা, অধ্যবসায় ও সঠিক দিকনির্দেশনা দিয়ে কীভাবে বিশ্বমানের গবেষণার দরজা খোলা যায়, তার বাস্তব উদাহরণ তিনি। তাঁর এই অর্জন রুয়েটের সামগ্রী প্রকৌশল বিভাগসহ পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত গর্বের।
এই সাফল্যে ক্যাম্পাসজুড়ে উৎসাহ ও স্বপ্নের বাতাবরণ সৃষ্টি হয়েছে।
