নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ৬৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৯মে) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম পত্নীতলা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অভিযানিক দল জানতে পারে, পত্নীতলা উপজেলার চকশহবত গ্রামের খাজামুদ্দিনের খুঁটি পুকুর সংলগ্ন সড়কে দুই ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। পরে তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আবু তাহের (৪৫) নামে এক ব্যক্তির হেফাজত থেকে ৩৫ বোতল এবং তৌহিদ (৩৫) নামে অপর ব্যক্তির ব্যাগ থেকে ৩০ বোতল ফেন্সিডিল (এস্কাফ) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৬৫ বোতল ফেন্সিডিল উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আবু তাহের ও তৌহিদের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার লোদিপুর গ্রামে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice