নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ৮০ পিস নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।
রবিবার (১০ মে) নওগাঁ সদর থানা এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার হাঁপানীয়া ইউনিয়নের নামা নারসি গ্রাম থেকে মাদক ব্যবসায়ী ময়দুল ইসলামকে (৩৬) হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ময়দুল ইসলাম নামা নারসি ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে।
গ্রেফতারের সময় আসামির হেফাজত থেকে ৮০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
নওগাঁ সদর থানা সূত্রে জানা গেছে,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
