ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের দালাল আখ্যা দেওয়া এবং হাসপাতাল থেকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফার্মাসিটিউক্যালস রিপ্রেজেন্টেটিভস (ফারিয়া) রাজশাহী জেলা ও মহানগর শাখার আয়োজনে রাজশাহী মেডিকেল কলেজের সামনে বেলা সাড়ে ১১টায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহীতে কর্মরত অন্তত ৫০০ ফার্মাসিটিউক্যালস রিপ্রেজেন্টেটিভ অংশ নেন। তারা দাবি করেন উচ্চ শিক্ষা শেষে একজন কর্মী হিসেবে তারা এই সম্মানজনক পেশায় এসেছেন। সেখানে তাদের নানাভাবে হেয় করা হচ্ছে। যা গ্রহণযোগ্য হতে পারে না। এর বাইরে কোম্পানীগুলোর কর্মঘন্টা ঠিক না থাকা, ছুটি ও অন্যন্য অধিকার থেকে বঞ্চিত করা এবং তুচ্ছ বিষয়ে চাকুরিচ্যুত করার মতো ঘটনার প্রতিবাদ জানিয়েছেন তারা।
