নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক সিডের উদ্যোগে কালিকারপুরে মাঠ দিবস

নওগাঁর আত্রাই উপজেলার কালিকাপুর গ্রামে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ১৫ই এপ্রিল বিকেলে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রোডাক্ট ম্যানেজার(ভুট্টা- বীজ)কৃষিবিদ মো: জহিরুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী রিজিওনের রিজিওনাল সেলস্ ম্যানেজার মো: আরিফুল ইসলাম। আত্রাই এলাকার ব্র্যাক সিডের সুনামধন্য ডিলার মো: ইমরান পারভেজ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্র্যাক সিডের অফিসার বৃন্দ ও ৫০০ জন এলাকার আদর্শ ভূট্টা চাষী। উক্ত এলাকার কৃষকরা জানান, বর্তমানে ব্র্যাক সিডের যুবরাজ নামক ভূট্টা বীজের ব্যাপক ফলন হচ্ছে। কৃষকরা জানান ৩৩ শতাংশ জমিতে প্রায় ৫৫-৬০ মন ভূট্টার ফলন হচ্ছে। কৃষক ভাইরা আর ও জানান, যুবরাজ অন্যান্য জাতের বীজের চেয়ে ১৫ দিন আগাম, দানা মোটা ও কমলা বর্ণের, ঝড় বাতাসে হেলে পড়ছে না, মোচা বেশ বড় তাই আমরা বর্তমানে আত্রাই এলাকায় সবাই যবরাজ ভূট্টা চাষ করছি।আগামী মৌসুমে যুবরাজ ভূট্টা জাতের বীজ ব্যাপকভাবে চাষাবাদ বাড়বে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ উক্ত জাতটি নিয়ে পরবর্তীতে কৃষকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় তথ্য ও জাতের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে রিজিওনাল সেলস্ ম্যানেজার মো: আরিফুল ইসলাম ব্র্যাক সিডের সকল পণ্য নিয়ে ফলপ্রসু আলোচনা করেছেন। বর্তমানে নওগাঁর অত্রাই এলাকায় যুবরাজ জাতটি জনপ্রিয়তা পাবে বলে আমরা কৃষকের উক্তি থেকে পেয়েছি। অনুষ্ঠানটি কৃষকদের উদ্দেশ্য করার জন্য এবং কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজকে ধন্যবাদ জানাচ্ছি।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice