পান্তা-ইলিশ, গ্রামীণ খেলা ও গান-নৃত্যের মাধ্যমে বর্ষবরণ রাবি ছাত্রদলের

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে পান্তা-ইলিশ, গ্রামীণ খেলা ও গান-নৃত্যের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে দর্শনার্থী ও শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

সকাল ৯ টায় পান্তা-ভাত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সকাল ১০টায় অনুষ্ঠিত হয় হাড়ি ভাঙা খেলা এবং সকাল ১১টায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা। বিকাল ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে ‘গানে গানে বৈশাখ’ শিরোনামে সাংস্কৃতিক পর্ব।

ছাত্রদল নেতারা জানান, বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে নতুন বছরকে বরণ করতেই এ আয়োজন করা হয়েছে এবং এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য এবং দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য রাখা হয় আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা।

রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ (রাহী) বলেন, আমরা এবার নববর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিয়ে এই পহেলা বৈশাখ উদযাপন করছি। বিগত বছরের সময়গুলোতে আপনারা দেখেছেন, অন্যান্য রাজনৈতিক সংগঠনের কারণে সহাবস্থান ছিল না। আমরা রাবি শাখা ছাত্রদল দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন পদে থেকে সকল শিক্ষার্থী এবং রাজনৈতিক সংগঠনের সহাবস্থান নিশ্চিত করেছি। আমরা সবাই এবারের পয়লা বৈশাখ অনেক উৎসবমুখর পরিবেশে উদযাপন করছি।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য আমরা রাবি শাখা ছাত্রদল বদ্ধপরিকর।

শাখা ছাত্রদলের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক রেদওয়ান ইসলাম রিদয় বলেন, বাঙালিদের প্রাণের উৎসব এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে আমরা রাবি শাখা ছাত্রদল নানা রকম কর্মসূচির আয়োজন করেছি। গ্রামের সকল ঐতিহ্যকে ধারণ করে আমরা শিক্ষার্থীদের জন্য নানারকম খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছি। দীর্ঘ ১৭ বছর পর রাবি শিক্ষার্থীরা যে উৎসবমুখর পরিবেশ পেয়েছে, তার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এই আয়োজন শিক্ষার্থীরা অনেক সুন্দরভাবে উপভোগ করছে এবং ভবিষ্যতে ছাত্রদল এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice