নবাবগঞ্জ সরকারি কলেজে ‘অরুণাভ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন

নবাবগঞ্জ সরকারি কলেজের নিয়মিত প্রকাশনা ‘অরুণাভ’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। একই সঙ্গে কলেজের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ‘প্রবাহ সাহিত্য গোষ্ঠী’র স্থবির হয়ে পড়া কার্যক্রম নতুনভাবে শুরু করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

বুধবার (১ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এ আয়োজন সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. সেরাজ উদ্দিন। এসময় উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘অরুণাভ’ কেবল একটি ম্যাগাজিন নয়, এটি শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। লেখালেখি, চিন্তা ও মননশীলতার বিকাশে এর ভূমিকা গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা ‘প্রবাহ সাহিত্য গোষ্ঠী’কে পুনরুজ্জীবিত করার উদ্যোগ শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় নতুন গতি আনবে।

তারা আশা প্রকাশ করেন, নতুন উদ্যমে সংগঠনটি নিয়মিত সাহিত্যসভা, আবৃত্তি, আলোচনা ও প্রকাশনা কার্যক্রম পরিচালনার মাধ্যমে কলেজের সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠান শেষে ‘অরুণাভ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। পরে অতিথিরা ম্যাগাজিনটি পরিদর্শন করেন। প্রাণবন্ত আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice