কবিতা: রমযানের নূরের ছড়া

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

রমযানের নূরের ছড়া
— ইঞ্জিনিয়ার মো. শামসুল হক জহির

রমযান এলো নূরের হাওয়া,
রহমতের ঢেউ দুনিয়া ছাওয়া।
আল্লাহ দিলেন সিয়ামের দান,
পবিত্র হোক মুমিন প্রাণ।

এই মাসেতে কুরআন নাজিল,
হিদায়াতের আলো অবিরল।
সত্য-মিথ্যার স্পষ্ট পথ,
আয়াতে জ্বলে নূরের রথ।

সেহরির আলো ভোরের আগে,
নিয়তে রোযা হৃদয় জাগে।
দিনভর ধৈর্য, সংযম ধরি,
পাপের পথটা দূরে সরি।

রোযা শুধু ক্ষুধা নয়,
তাকওয়ার পথে ডাক যে হয়।
রোযা মানুষকে মুত্তাকি বানাতে চাই,
হৃদয়ে নূরের প্রদীপ জ্বালায়।

জাহান্নামের আগুন হতে,
রোযা ঢাল হয়ে দাঁড়ায় পথে।
দুর্গের মতো রাখে আড়াল,
মুমিন থাকে নিরাপদ কাল।

ইফতারের সেই পবিত্র ক্ষণ,
রহমতে ভরে আকাশ-গগন।
কত বান্দা মুক্তি পায়,
আগুন থেকে বাঁচার ছায়।

রোযাদারের মুখের গন্ধ,
রবের কাছে অতি সুগন্ধ।
মিশ্কের চেয়েও উত্তম হয়,
আল্লাহ তাতে খুশি রয়।

দুটি খুশি রোযাদারের—
একটি ইফতারের পবিত্র সময়,
আরেকটি যখন রবের সাথে
সাক্ষাৎ হবে নূরময়।

আর আছে এক মহা রাত,
লাইলাতুল কদর তারই নাম।
এক রাতের ইবাদত ধরা—
হাজার মাসের চেয়েও সেরা।

কিয়ামতে সিয়াম বলবে তখন,
“হে প্রভু! এ বান্দা আপন,
দিনে ক্ষুধা, রাতে প্রার্থনা—
দাও তাকে জান্নাতের স্থান।”

জান্নাতে আছে ‘রাইয়ান’ দ্বার,
রোযাদারই যাবে তার।
ডাকা হবে—“এসো হে জন”,
খুলবে শান্তির সোনার বন।

তাই রোযা রাখি খুশি মনে,
তাকওয়ার আলো জ্বলে প্রাণে।
রমযান মাস নূরের গান—
জাগুক এতে ঈমান প্রাণ।

লেখক: ইসলামী চিন্তাবিদ, গবেষক ও কবি

কনসালট্যান্ট: এক্স এসিডিআই.ভোকা-ইউএসএইড, এসএমই ফাউন্ডেসন্স, টিজিএল ইন ভ্যালু এডেড ডেইরি প্রোডাক্টস।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice