চাঁপাইনবাবগঞ্জের পুনর্ভবা নদীর তীর থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার

প্রতিবেদক: ডেইলি সিটিজেন ভয়েস

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পুনর্ভবা নদীর তীর থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার প্রাণকেন্দ্র রহনপুর বেলিব্রিজ সংলগ্ন পুনর্ভবা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় দুটি পলিব্যাগে থাকা ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধারকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিকসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব চৌধুরী জুবায়ের আহমেদ বলেন, পুনর্ভবা নদীর তীর থেকে কয়েকটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এগুলো প্রকৃতপক্ষে ককটেল কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর

সম্পাদক:
প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ

প্রকাশক ও নির্বাহী সম্পাদক:
ড. সাদিকুল ইসলাম স্বপন

যোগাযোগ:
বাড়ি ০১, রোড নং-১১, সেক্টর- ১৩, উত্তরা ঢাকা-১২৩০

মোবাইল :
০১৭১৪-৯০৮৫৪৫

ইমেইল :
citizenvoicebd2020@gmail.com

সর্বশেষ

© All rights reserved © 2026 Dailycitizenvoice