বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ইংল্যান্ডের সাথে চোখে চোখ রেখে নেপালের লড়াই

Reporter Name
  • সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
Share Now

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করেছে নেপাল। ম্যাচ হারলেও দারুণ ক্রিকেট খেলে ভক্তদের মন জয় করে নিয়েছে তারা। এমনকি তাদের খেলায় মুগ্ধ হয়েছেন সাবেক ক্রিকেটাররাও।

ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের হৃদয় জিতে নিয়েছে নেপাল। তিনি বলেন, ‘নেপালের প্রতি সমীহ বেড়ে গেল। বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে নেমে, শেষ বল পর্যন্ত ওরা লড়াই করেছে, হৃদয় দিয়ে খেলে নিজেদের জাত চিনিয়েছে! এভাবেই কোনো দলের উন্নতি হয় এবং চ্যাম্পিয়নরা উঠে আসে। ক্রিকেটবিশ্ব তোমাদের দেখছে!’

ইংল্যান্ডের বিপক্ষে ১৮৫ রান তাড়া করতে নেমেও শেষ বল পর্যন্ত ম্যাচে ছিল নেপাল। শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছে তারা। ম্যাচ শেষে ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ‘অসাধারণ খেলল নেপাল। ক্রিকেটের উঠতি দেশগুলোর মধ্যে নিঃসন্দেহে তারাই সেরা। যথেষ্ট প্রতিভা আছে তাদের দলে।’

মালয়ের দেশটির ক্রিকেটারদের ভয়-ডরহীন খেলা দেখে বেশ প্রশংসা করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনও। নেপালের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টেইন লেখেন, ‘নেপাল, যদি তোমার কখনও সেবার প্রয়োজন হয়, আমি তোমাকে তা প্রদান করতে রাজি আছি। উপরে, আরও উপরে এবং অনেক উপরে উঠুক (নেপাল)।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category