সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
যুবদল নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বোয়ালিয়া থানার ওসির প্রত্যাহার চেয়ে রাজশাহীতে মানববন্ধন রুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে বিক্ষোভ রাবিতে ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন কলা অনুষদের ১৬ শিক্ষার্থী সিগারেটকে কেন্দ্র করে রাবিতে ছাত্রদল নেতাকে মারধর কর্মীর রাজশাহীতে নারী প্রদর্শককে জুতাপেটা! তদন্তে মন্ত্রণালয়ের কমিটি তেল নিতে গিয়ে বিএনপির নেতার হাতে মারধরের শিকার পুলিশ কনস্টেবল, আটক ৩ দাউদকান্দি কলেজের শিক্ষিকা হীরা সাময়িক বরখাস্ত, তদন্তের নির্দেশ রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন শরিফুল ইসলাম জনি রাবিতে সাড়ে চার দশকে ৩৩ শিক্ষার্থী রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার

রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব

রাবি প্রতিনিধি :
  • রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
রাবিসাসের নতুন কমিটি গঠন, নেতৃত্বে কাদির-মাহবুব
Share Now

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে টেলিভিশন সংবাদ মাধ্যম ডিবিসি নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মীর কাদিরকে সভাপতি ও কালের কন্ঠ প্রতিনিধি মাহবুব হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

গতকাল শনিবার (২৫ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংগঠনটির নিজ কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি সাজিদ হোসেন (প্রথম আলো) ও লুবনা শারমিন (জনকণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ (দেশ টিভি), কোষাধ্যক্ষ শাকিবুল হাসান (খবরের কাগজ ও বাহান্ন নিউজ), সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম (সংবাদ), দপ্তর ও প্রচার সম্পাদক মো. মাঈনুল ইসলাম রাজু (উত্তরা প্রতিদিন), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক প্রান্ত কুমার দাশ (প্রতিদিনের বাংলাদেশ), আইটি অ্যান্ড ভিজ্যুয়াল কনটেন্ট সম্পাদক ঐশ্বর্য বিশ্বাস (স্পটলাইট) ও কার্যনির্বাহী সদস্য রাফি উজ্জামান (সকালের সময়)।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা হিসেবে আছেন সদ্য বিদায়ী কমিটির সভাপতি ইরফান তামিম (যুগান্তর) ও সহ-সভাপতি অর্পণ ধর (সমকাল)।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল (রাজশাহী ব্যুরো প্রধান, আগামীর সময়), সাবেক সভাপতি সুজন আলী (নিজস্ব প্রতিবেদক, নিউ এইজ), সাবেক সভাপতি নোমান ইমতিয়াজ এবং বিদায়ী কমিটির উপদেষ্টা আসিফ আজাদ সিয়াম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category