রাজশাহী বিশ্ববিদ্যালয় দারুন্নাজাত স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের নতুন (আংশিক) গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুহিবুল্লাহ সৌরভ এবং সাধারণ সম্পাদক হিসাবে একই বিভাগের ওয়ালিউল্লাহ মনোনীত হয়েছেন।
সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হাবিবুর রহমান হল সংলগ্ন মাঠে ইফতার মাহফিল শেষে এ কমিটি গঠিত হয়।
আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল হুমায়দী, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তালহা প্রমুখ।
এসময় অতিদ্রুত কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে নবগঠিত কমিটিকে নির্দেশনা প্রদান করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের এ সংগঠন তাদের সম্প্রীতি ও সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিতে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিটির নেতাকর্মীরা।