বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Лучшие онлайн казино для игры на рубли в 2025 году Лучшие онлайн казино с живыми дилерами 2025 года নওগাঁর ধামুইরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতির উপর হামলা নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করে ইট ভাটায় জরিমানা নওগাঁ নিয়ামতপুরে আলোচিত ৪ হত্যার আসামি ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ ফুলের রঙে বসন্ত বিদায়, রাবি ক্যাম্পাসে মোহনীয় সাজ রাবিতে ইকবাল সন্ধ্যা অনুষ্ঠিত শিবিরেরকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে নিষিদ্ধের দাবিতে রাবি ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাত; প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ বিদ্যুৎ সংকটে বন্ধ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় আবারও ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রাবিতে ইকবাল সন্ধ্যা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
রাবিতে ইকবাল সন্ধ্যা অনুষ্ঠিত
Share Now

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজ বিকেলে বিশ্বকবি আল্লামা ইকবাল এর ৮৮তম ইন্তিকাল দিবস উপলক্ষে ‘ইকবাল সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। ইকবাল রিসার্চ ফোরাম, রাবির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি ইকবাল রচিত কবিতা ও গান এর আয়োজন ছিল ।

রাবি রেজিস্ট্রার এবং আরবী বিভাগের প্রফেসর ড ইফতিখারুল আলম মাসউদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবির আইন অনুষদের সাবেক ডীন প্রফেসর ড বেগম আসমা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড শামীম খান। উপস্থাপনা করেন আরবী বিভাগের ছাত্র আব্দুল ওয়াহিদ।

আলোচনায় বক্তাগণ আল্লামা ইকবালের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বলেন , আমাদের নিজেদের প্রয়োজনেই ইকবাল নিয়ে চর্চা বাড়াতে হবে। মানবিক মূল্যবোধের চর্চা ভবিষ্যত প্রজন্মের মাঝে ছড়াতে হলে অবশ্যই ইকবালের প্রয়োজন হবে। নিজেদের কে বিশ্ব নাগরিক হিসেবে গড়তে হলেও ইকবাল আমাদের পথ দেখাতে পারেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category