শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

শিবগঞ্জে সিডার সেলাই মেশিন উপহার প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
Share Now

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন উপহার প্রদান করেছে কমিউনিটি আইডিয়াল ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডা)। বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১১টায় উপজেলার চৈতন্যপুর আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাহেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, এ্যাডভোকেট মোঃ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ এস এম সোহেল আহমেদ এবং মোঃ আবু বকর।

আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং তাদের স্বাবলম্বী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ধাইনগর ইউনিয়নের কৃতি সন্তান পরউপকারি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ আব্দুর রহিম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories