শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

‘জান্নাতের টিকেট বিক্রি করা দল থেকে সাবধান’- বিএনপি প্রর্থী আমিনুল

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
  • মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
‘জান্নাতের টিকেট বিক্রি করা দল থেকে সাবধান’- বিএনপি প্রর্থী আমিনুল
Share Now

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মো: আমিনুল ইসলাম বলেছেন, একটি রাজনৈতিক দল মানুষের কাছে ধর্মের দোহাই দিয়ে জান্নাতের টিকেট বিক্রির মতো বিভ্রান্তিকর কথা ছড়িয়ে বেড়াচ্ছে। কিন্তু সচেতন জনগণ তাদের এসব কথায় আর বিভ্রান্ত হবে না। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে তারা প্রমাণ করবে বাংলাদেশের মানুষ কোন পথে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাচ্চামারি মাঠে ভোলাহাট সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষের শক্তির। দেশের মানুষ এখন সচেতন। তারা জানে কারা দেশের প্রকৃত উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করে।

উপস্থিত অন্যান্য বক্তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস তুহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: কামাল উদ্দিন এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category